সদ্য প্রকাশিত
চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসিআই গ্রুপে

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসিআই গ্রুপে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই হেলথকেয়ার লিমিটেড। ‘এক্সিকিউটিভ, প্রোডাকশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
ব্যাচেলর অব ফার্মেসি বা মাস্টার্স অব ফার্মেসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ন্যূনতম এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-

সূত্র: এনটিভি