সদ্য প্রকাশিত
আইন আদালত

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক১২ মার্চ ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ সদর উপজেলার আতিথা সাকিন এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফরিদুল রেজা সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী সাংবাদিদের জানান, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তারকে তার মেয়ে দীপার সামনে গলা কেটে হত্যা করে। পরবর্তীতে এ ঘটনায় গৃহবধূর ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুল আসামি করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। রায় প্রদানের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

উক্ত মামলাটি আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সিরাজুল ইসলাম ও অমরেন্দ্রনাথ ঘোষ পরিচালনা করে।