সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

কিম জং-উনের ভাইয়ের মৃত্যুতে এক নারী আটক

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
কিম জং-উনের ভাইয়ের মৃত্যুতে এক নারী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎ ভাই কিম জং-নাম (৪৫) হত্যায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রাজধানী কুয়ালালামপুরে বিমানবন্দর থেকে আগের দিন মঙ্গলবারই তাকে ধরা হয়েছে। ওইদিনই ঠিক সেখানেই জং-নাম মারা যান; এর পরপরই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ফুটেজের ভিত্তিতে তাকে ধরা হয়।

 

আটক নারীর কাছ থেকে ভিয়েতনামে ভ্রমণের ভ্রমণনথি মিলেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পুলিশ আশা করছে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।

 

উত্তর কোরিয়ার সরকারের একটি সূত্র জানায়, খাদ্যে বিষক্রিয়ার ফলে তিনি মারা যেতে পারেন। তিনি হঠাৎ-ই যখন অসুস্থ হন, তখন তার পাশে দুই নারীকে দেখা গেছে; তবে তাদের পরিচয় বের করা যায়নি।

 

উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং-ইলের বড় ছেলে জং নাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর; নাম জীবনের বেশির ভাগ সময়ই দেশের বাইরে কাটিয়েছেন।

সূত্র: বাংলা নিউজ