সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

স্যাটেলাইট উৎক্ষেপণে রেকর্ড করলো ভারত

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
স্যাটেলাইট উৎক্ষেপণে রেকর্ড করলো ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একদিনে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। এর আগে কোন দেশ একসাথে এতো বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারেনি। ২০১৪ সালে রাশিয়া ৩৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।

 

ভারতের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এ স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। পর্যবেক্ষকরা বলছেন, মহাকাশের ক্ষেত্রে ভারত যে একটি শক্তিশালী দেশ হয়ে উঠছে এটি তার উদাহরণ।

 

ভারত যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে সেগুলো মহাকাশ থেকে ভালো ছবি পাঠাতে পারবে। ধারণা করা হচ্ছে, ভারতের প্রতিদ্বন্দ্বী চীন এবং পাকিস্তানের উপর নজরদারী করতেও সক্ষম হবে এ স্যাটেলাইটগুলো।

 

বিবিসি’র সংবাদদাতারা বলছেন, সফলভাবে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য একটি বিরাট সাফল্য। মহাকাশ নিয়ে ভারতের যে উচ্চাভিলাষী পরিকল্পনা এটি তার ইঙ্গিত বহন করে।

 

মহাকাশে স্যাটেলাইট ব্যবসায় ভারত বেশ দ্রুত গতিতে এগিয়ে আসছে। প্রতিযোগী বিভিন্ন দেশের তুলনায় ভারত কম খরচে স্যাটেলাইট ভাড়া দিচ্ছে। চলতি বছর ভারত মহাকাশ গবেষণার জন্য তাদের আর্থিক বরাদ্দ বাড়িয়েছে। এছাড়া শুক্রগ্রহে মিশন পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত।

সূত্র: বিবিসি বাংলা