সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে মাদ্রাসা শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৩১ মিনিট পড়া
সান্তাহারে মাদ্রাসা শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণ

আদমদীঘি প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নবীন বরণ ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকায় ওই মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপাতি বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার ইবি প্রধান ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা। আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, শিক্ষক এএফএম মমতাজুর রহমান, মনছুর রহমান, জালাল উদ্দীন, মোশাররফ হোসেন, মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র আল আমিন ও আলিফ হোসেন প্রমূখ।

মাদ্রসায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ এবং সকল শ্রেণীর বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণ (১ থেকে ১০ রোল করা প্রত্যেক) শিক্ষার্থীদের মেধা পুরষ্কার প্রদান করা হয়েছে।

জি/আর