ভ্রামম্যান প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে মাসুদ রানা (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি নিহতের খবর এখনো নিশ্চিত করেনি।
নিহত মাসুদ রানা বিশরশিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও স্থানীয়রা জানান, সোমবার রাতে মাসুদ রানাসহ তার আরো কয়েকজন সহযোগী ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার সময় ভারতের মালদার কামারপাড়াঘাট এলাকায় বিএসএফ’র ৩৬ ব্যাটালিয়নের চাঁদনিচক ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। আহত হন আবুল কালাম নামে আরো একজন।

তবে চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবির পরিচালক এসএম আবুল এহসান জানান, স্থানীয়ভাবে ঘটনাটি শোনার পর ৩৬ বিএসএফের কান্ডারের সঙ্গে যোগাযোগ করলে তারা গুলি চালানের কথা অস্বীকার করে। তারপরও বিষয়টির অধিকতর নিশ্চিত হতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজিবি।
স/আ









