সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার কাহালুতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলী এলাকার একটি আলুক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে। বিমানে দুজন বৈমানিক ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এরুলিয়া বিমানবন্দর এলাকা থেকে বিমানটি উড্ডয়ন করে। এর কিছু পরই ওই মাঠের একটি আলুক্ষেতে তা বিধ্বস্ত হয়। এ সময় বিকট শব্দ হয়। দুর্ঘটনার পর পরই বিমানবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে দুজন বৈমানিককে উদ্ধার করেন।

আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) এরুলিয়া বিমানবন্দর, বগুড়া সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির বৈমানিকদ্বয় নিরাপদ ও সুস্থ আছেন।’

ট্যাগ: