সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে মুক্তা রাণী শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
আদমদীঘিতে মুক্তা রাণী শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক

আদমদীঘি প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা রাণী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনিশিক্ষক নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে মুক্তা রাণীর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলকক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিভাগে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় শিক্ষক মুক্তা রাণী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

অনুভূতি জানতে চাইলে সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা রাণী বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনিশিক্ষক নির্বাচিত হওয়া অভূতপূর্ব আনন্দের বিষয়। নিজের উপর অর্পিত দায়িত্ব মনোযোগ দিয়ে সবসময় পালনের চেষ্টা করেছি। এই স্বীকৃতির ফলে দায়িত্ববোধ আরো বেড়ে গেল।

জি/আর