নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরে রোগীর শরীর থেকে কিডনি চুরির মামলায় জাতীয় কিডনি ইনস্ট্রিটিউটের ডিরেক্টরকে রোগীর শরীর পরিক্ষা-নিরিক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার বেলা ১২টার দিকে নাটোর সিনিয়র জুডিশিয়াল আমলি আদাল-১ এর বিচারক শামসুল আল আমীন এই আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বকুল হোসেন জানান ,এর আগে ৮ ফেব্রুয়ারী একই আদালতের বিচারক ১৩ ফেব্রুয়ারী সোমবার চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র, ভিকটিম এবং বাদীকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।

আজ চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র, ভিকটিম এবং বাদী স্বশরীরে আদালতে হাজির হওয়ার পর আদালতের বিচারক আগামী ৩০ মার্চের মধ্যে রোগীর শরীর পরিক্ষা-নিরিক্ষা করে তার প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য জাতীয় কিডনি ইনস্ট্রিটিউটের ডিরেক্টরকে নির্দেশ দেন।
উল্লেখ্য,গত দেড় বছর আগে পেটে ব্যাথা নিয়ে নাটোর শহরের মাদরাসা মোড়ের জনসেবা হাসপাতালে ভর্তি হন সিংড়া উপজেলার ফজলু বিশ্বাসের স্ত্রী আসমা বেগম। পরে কিডনিতে পাথর অপারেশন করান তিনি। কিন্তু অপারেশনের পর থেকে আরো অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি একই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডান পাশের একটি কিডনি না থাকার বিষয়টি ধরা পড়ে।
এই ঘটনায় নাটোর, বগুড়া সহ বিভিন্ন স্থানে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে কিডনি না থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। এ অবস্থায় দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য অভিযুক্ত চিকিৎসক, হাসপাতালের পরিচালক ও অজ্ঞানকারী চিকিৎসকের নামসহ আরো ৭/৮জন অজ্ঞাতদের অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন ভিকটিম আসমা বেগমের স্বামী ফজলু বিশ্বাস ।
স/অ









