সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তার গ্রিন জোনে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। এক বিক্ষোভে সংঘটিত সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির পর কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

 

নিরাপত্তার চাদরে ঢাকা এই গ্রিন জোনে ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি অফিস ভবন এবং বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। তবে রকেট হামলায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

নির্বাচনি সংস্কারের দাবিতে শনিবার এই এলাকায় এক বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। এই বিক্ষোভকারীরা মূলত ইরাকের শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর-এর অনুসারী। বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আহত হন অন্তত ২০০ জন।

 

বিক্ষোভকারীদের দাবি, ইরাকের নির্বাচন কমিশন স্বাধীন নয়। কারণ কমিশনের সব সদস্যরা নিয়োগ পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে।

 

এর আগেও বিক্ষোভ নিয়ে গ্রিন জোনে প্রবেশ করেছিল শিয়া নেতা মুকতাদা আল-সদর-এর অনুসারীরা। তবে সেখানে কারা মিসাইল নিক্ষেপ করেছে তা এখনও পরিষ্কার নয়। ইরাকের সেনা কর্মকর্তারা বলছেন, মুকতাদা আল-সদর-এর অনুসারী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় বালাদিয়াত জেলা থেকে রকেট আসতে দেখা গেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন