সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

বাগমারায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
বাগমারায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় মাটি কাটা গর্তেপড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার  উপজেলার মোহাম্মদপুর গ্রামে সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। ওই শিশুর নাম আবু বাশার (২)। সে  ওই গ্রামের আব্দুল বাসেদ এর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের একটি মাটি কাটা গর্তে পড়ে যায়। গর্তে পানি থাকায় সেখানেই মৃত্যু হয় বাশারের। পরে পরিবারের লোকজন পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন নাহার বৃষ্টি, বাশারকে মৃত ঘোষণা করে। শিশুর পরিবারের লোকজন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়িতেই খেলাধুলা করছিল। হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর মাটি কাটা গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযাগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে।

এস/আই