সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নগরীতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
নগরীতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বান্দড়িয়ার সাদেক আলীর ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর, রাত সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা আব্দুস ছালাম, এসআই মাহাফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এই সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আই