সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

ধর্ষণকারীর বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ছাত্রীর চিঠি

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
ধর্ষণকারীর বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ছাত্রীর চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বগুড়ার ধুনট উপজেলায় মুরাদুজ্জামান মকুল (৪৮) নামের এক প্রভাষকের কয়েক দফা ধর্ষণের শিকার হয়েছে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ধর্ষকের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে।

চিঠির মূল কপি ৩ সেপ্টেম্বর ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। শনিবার সকালে আমাদের প্রতিনিধির কাছে পৌঁছেছে ওই স্কুলছাত্রীর নিজের হাতে লেখা ১০ লাইনের চিঠির একটি ফটোকপি।

অভিযুক্ত মুরাদুজ্জামান মকুল উপজেলার শৈলমারি গ্রামের মতিউর রহমানের ছেলে এবং জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক। চিঠিতে ধর্ষককে নরপশুর সঙ্গে তুলনা করে তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে মেয়েটি।

 

সূত্রঃ কালের কন্থ