সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ফেসবুকে রাজার প্রোফাইল শেয়ারের দায়ে বিচার হচ্ছে থাই যুবকের

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফেসবুকে রাজার প্রোফাইল শেয়ারের দায়ে বিচার হচ্ছে থাই যুবকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

থাইল্যান্ডের রাজার প্রোফাইল ফেসবুকে শেয়ার করেছিলেন জাতুপাত বুনপাত্তারাক্ষা। আর এ অপরাধে তার বিচার শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

 

অবশ্য সেনা সমর্থিত সরকারের বিরোধিতা কারীদের দলেই ছিলেন মিস্টার জাতুপাত।

 

তাই মানবাধিকার কর্মীদের দাবি রাজার প্রফাইল বিষয় না, আসল বিষয় হলো সরকারের বিরোধিতা করা। সেজন্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাকে।

 

গত ডিসেম্বরে থাইল্যান্ডের নতুন রাজার অভিষেকের দুদিন পরেই আটক করা হয়েছিলো মিস্টার জাতুপাতকে।

 

যদিও প্রোফাইলটি প্রকাশ করেছিলো বিবিসি।

আর সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন মিস্টার জাতুপাত।

 

২হাজার ৪১০ জন বিবিসির পোস্টটি শেয়ার করেছিলো কিন্তু বিচার হচ্ছে শুধু মাত্র একজনের।

 

শুক্রবার তাকে একটি আদালতে নেয়া হয়েছিলো অল্প সময়ের জন্য। আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে আগামী মাসে।

 

আর বিচারে দোষী সাব্যস্ত হলে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে মিস্টার জাতুপাতের।

 

তার আইনজীবীরা অবশ্য বলছেন মিস্টার জাতুপাতের মনোবল দৃঢ় রয়েছে এবং তিনি লড়াই চালিয়ে যাবেন।

সূত্র: বিবিসি বাংলা