সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

অবৈধভাবে ১৪টি পণ্য বিক্রি, আড়াই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০২২২ মিনিট পড়া
অবৈধভাবে ১৪টি পণ্য বিক্রি, আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার, মশার কয়েল, আইস ললি, হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনারসহ ১৪টি পণ্য বিক্রি-বিতরণ করায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বগুড়া জেলার সোনাতলা উপজেলায় বিএসটিআই বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

তিনি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই)-এর তথ্যের ভিত্তিতে বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার, মশার কয়েল, আইস ললি, ব্যাটারী পানি, হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, ডিশ ওয়াশিং লিকুইড, বল পেন, শ্যাম্পু এবং চানাচুর, সরিষার তেল, মরিচের গুড়া, হলুদের গুড়া (ব্রান্ড: সুরভী)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে বিএসটিআই’র মনোগ্রাম সম্বলিত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় মেসার্স ছালেক ফুড এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এই জরিমানা করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন অনুযায়ী আড়াই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রায় দশ লক্ষ টাকা সমমূল্যের অবৈধ পণ্য ধ্বংস করা হয়।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জি/আর

ট্যাগ: