সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
এডেন হ্যাজার্ড ও থিবাউট কোরতোইসদের হটিয়ে ‘বিদেশি লিগে বেলজিয়াম সেরা খেলোয়াড়’ নির্বাচিত হলেন কেভিন ডি ব্রুইন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে গত এক বছর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডে ভূষিত হন এই মিডফিল্ডার।

নিজ দেশের সম্মানীত এই পুরস্কারটি ডি ব্রুইনের হাতে তুলে দেন বেলজিয়ামের সহকারী কোচ থিয়েরি অরি। আর এর ফলে টানা দুই বছর ২৫ বছর বয়সী এ তারকা অ্যাওয়ার্ডটি গ্রহণ করলেন।
এই পুরস্কারের তালিকায় ছিলেন চেলসির মিডফিল্ডার হ্যাজার্ড ও একই দলের গোলরক্ষক কোরতোইস, লিভারপুলের স্ট্রাইকার ডিভোক ওরিগি এবং টটেনহামের ডিফেন্ডার টোবে আলডেরওয়াইরল্ড।
২০১৫ সালের আগস্টে জার্মান ক্লাব উলফসবার্গ থেকে ৫৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতিহাদ স্টেডিয়ামে পাড়ি দেন ডি ব্রুইন। আর চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৪ ম্যাচের ২৩টিতেই খেলেছেন তিনি। যেখানে চারটি গোলও রয়েছে তার।
সূত্র: বাংলা নিউজ










