সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

মেয়র মিরুসহ ২ আ.লীগ নেতা সাময়িক বহিষ্কার

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মেয়র মিরুসহ ২ আ.লীগ নেতা সাময়িক বহিষ্কার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার অভিযোগে গ্রেফতার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে দল থেকে সাময়িক বহিষ্কার  করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিপ্লব বড়ুয়া বলেন, ‘দলের গঠনতন্ত্রের ৪৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দলের শৃঙ্খলা ভঙ্গে দায়ে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে তা জানতে চাওয়া হয়েছে।’
এদিকে আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগে  সহসভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে  মেয়র হালিমুল হক মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে দল থেকে সাময়িক বহিষ্কার  করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে।’

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শিমুল আহত হন। শাহজাদপুরের দিলরুবা বাস টার্মিনাল থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার কাজ নিয়ে পৌর মেয়র মিরুর ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টুর সঙ্গে পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের শ্যালক ছাত্রনেতা বিজয়ের বিরোধ ছিল। এর জের ধরেই বিজয়কে বেধড়ক মারধর করেন পিন্টু। এতে তার হাত-পা ভেঙে যায়।

 

এ খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও বিজয়ের মহল্লা কান্দাপাড়ার লোকজন ক্ষুব্ধ হয়ে দিলরুবা বাস টার্মিনাল এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে অবরোধকারীদের একটি অংশ মনিরামপুর এলাকায় অবস্থিত পৌর মেয়রের বাড়ি ঘিরে ইট-পাটকেল মারতে থাকে। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের সময় মেয়রের ছোড়া গুলিতে আহত হন সাংবাদিক শিমুল। আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।

 

এ ঘটনায় গত রবিবার (৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করেছে মিরুকে।

সূত্র: বাংলা ট্রিবিউন