সদ্য প্রকাশিত
খেলা

সুয়ারেজের লাল কার্ডে আপিল করবে বার্সা

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সুয়ারেজের লাল কার্ডে আপিল করবে বার্সা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

লুইস সুয়ারেজের লাল কার্ডের বিপরীতে আপিল করবে বার্সেলোনা। কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে পর পর দুটি হলুদ কার্ড দেখায় রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

 

ম্যাচে প্রতিপক্ষের ফুটবলার কোকের সঙ্গে ট্যাকেলের কারণে রেফারি লাল কার্ড দেখান সুয়ারেজকে। তবে আপিল করে যদি তিনি ফিরতে পারেন তবেই ফাইনালে দেখা যাবে।

 

এ ব্যাপারে দলের কোচ লু্ইস এনরিক বলেন, ‘আমি আপিলের জন্য প্রস্তুত। বিগত দিনের দিকে তাকালে দেখা যাবে ভালো আপিলগুলোই আমাদের পক্ষে গেছে। আর ফাইনাল আগামী মে’তে হওয়ায় চিন্তা করার অনেক সময় রয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘এটা হতাশার যখন ফাইনালে আমি খেলোয়াড়দের মিস করবো। তবে আশাকরি এমন কিছুই হবে না।’

 

দ্বিতীয় লেগে বার্সা ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ১-১ গোলে ড্র করে। দলের হয়ে একমাত্র গোলটি সুয়ারেজই করেন। আর দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করে কাতালানরা।

সূত্র: বাংলা নিউজ