অপরাধ ও দুর্নীতি

ধামইরহাটে শ্মশানের জায়গা দখলের অভিযোগ

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০২২২ মিনিট পড়া


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে শ্মশানের জায়গা জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলদার এর কাছ থেকে জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করেছেন ভূমিহীন আদিবাসীরা। সোমবার ১৮ জুলাই ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ সূত্রে এই তথ্য জানা গেছে।

অভিযোগকারীদের অন্যতম শ্রী গায়না মার্ডি বলেন, উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের ২২ ভূমিহীন আদিবাসী পরিবারের বসবাস।বসতবাড়ী ছাড়া ওই গ্রামের অধিকাংশ আদিবাসী পরিবারের জায়গা নেই। বৈদ্যবাটি মৌজার আরএস দাগ ২২৯ এর ৫১শতাংশ জমিতে শ্মশান রয়েছে। প্রায় শত বছর ধরে তাদের পূর্ব পুরুষরা ঘুকসি নদীর উত্তর পার্শে পুকুর পাড়ের খাস জমি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের ২২ ভূমিহীন আদিবাসী পরিবারের বসবাস। কবরস্থানে আদিবাসীরা আকাশমনি,ইউক্যালিকট্যাস প্রজাতির প্রায় ২শত বনজ গাছ রোপন করা হয়।

তিনি আরো বলেন, ওই কবরস্থানে তাদের পূর্ব বংশধরদের পবিত্র আত্মা রয়েছে। কিন্ত গত ১৪ জুলাই বৈদ্যবাটি গ্রামের মছির উদ্দিনের ছেলে আব্দুস সামাদ ওই শ্মশানের জায়গা জবর দখলের চেষ্টা চালায়। এছাড়া ওই জমি আদিবাসীদের কবরস্থানে হিসেবে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য আবেদন জানান ভূমিহীন আদিবাসীরা।

এব্যাপারে অভিযুক্ত আব্দুস সামাদ শ্মশানের জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন,১৯৮৯ সালে আমি ৯৯ বছরের জন্য ৫১শতাংশ জমি পত্তন নিয়েছি। বর্তমানে ওই জমি আমার দখলে রয়েছে। ওই জমিতে কিছু গাছ এবং বাকী অংশে ধান চাষ করা হয়। প্রতি বছর পত্তনের টাকা সরকারি কোষাগারে জমা দিই।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন,আদিবাসীদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। ইসবপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এস/আই