নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যূ নিয়ে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ণ ডাক্তারদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের দুই স্বজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর সাধুরমোড়ের রাণীনগর এলাকার চান সরদারের ছেলে শাহীন (৩৫) রামেক হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রোগীর স্বজনদের দাবি দায়িত্বে অবহেলা এবং সুচিকিৎসা না হওয়ায় শাহীনের মৃত্যূ হয়। দায়িত্বে অবহেলার কথা নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার মাহাফুজুর রহমানের সাথে নিহতের স্বজনদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে রোগীর স্বজন রানীনগর এলাকার সাইদুর রহমানের ছেলে সিথিল(২৫) এবং আহমদ আলীর ছেলে বাংলাদেশ ব্যাঙ্কের কর্মকর্তা আবু বকরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ঘটনা আমি শুনেছি। কিন্তু আমি মিটিংয়ে বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছিনা।
স/শ









