সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

নওগাঁর আত্রাইয়ে তিতুমীর ট্রেনের বগিতে আগুন

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২২২ মিনিট পড়া
নওগাঁর আত্রাইয়ে তিতুমীর ট্রেনের বগিতে আগুন


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে চিলাহাটি থেকে ছেড়া আসা রাজশাহী গামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুনের সূত্রপাত হওয়ায় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন আত্রাই পুরাতন স্টেশনে ব্যাক করে নিয়ে ওই বগি বিচ্ছিন্ন করে রেখে ট্রেনটি আবার রাহশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

জানা যায়, গত বৃহস্পতিবার চিলাহাটি থেকে ছেড়া আসা রাজশাহী গামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৮.১৫ মিনিটে আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাবার সময় প্লাটফরমে অবস্থানরত লোকজন ট্রেনের ৫২০২ নং “গ” বগিরে বিয়ারিংয়ে আগুন দেখতে পান। এ সময় লোকজন হৈচৈ শুরু করলে গার্ড টেনটি থামিয়ে দেন। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে ট্রেনে আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করতে থাকে। বিশেষ করে “গ” বগির যাত্রীরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন। পরে ট্রেনটি আবার আত্রাই পুরাতন স্টেশনে ব্যাক করে নিয়ে সেখানে ক্ষতিগ্রস্থ বগি কেটে রেখে রাত ১০.২৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

ওই ট্রেনের যাত্রী মাওলানা মাসুদুর রহমান বলেন, আমি পরিবারসহ নাটোর যাবার জন্য ট্রেনে উঠি। ট্রেন ছাড়ার পর আবারও ট্রেন থেমে যায়। তাৎক্ষণিক ট্রেনে আগুনের খবর জানতে পেরে পরিবার নিয়ে আমি চরম আতঙ্কিত হয়ে পড়ি। অনেকে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, অতিরিক্ত গরম বা যান্ত্রিক ত্রুটির কারনে এটি ঘটেছে। সাময়িক যাত্রীদের কষ্ট হলেও ২ ঘন্টার ব্যবধানে ট্রেনটি সচল হয়েছে।

ওই ট্রেনের পরিচালক (গার্ড) হাসিবুল ইসলাম তুহিন বলেন, আমার চাকুরির বয়স সবেমাত্র ৮ মাস। এ ধরণের ঘটনা এটিই প্রথম। বিষয়টি উর্ধতন মহলকে জানানো হয়েছে। তারা এটি ক্ষতিয়ে দেখবেন সমস্যা কোথায়।

এস/আই