সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

নতুন ইসির ওপর আস্থা আছে আ.লীগের

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নতুন ইসির ওপর আস্থা আছে আ.লীগের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বে নব গঠিত নির্বাচন কমিশনের (ইসি) ওপর আওয়ামী লীগের আস্থা রয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতারা। সোমবার রাতে নব গঠিত কমিশন সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির নেতারা এই আস্থার কথা জানান।

 

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই। তারা সবাই দক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তি। অতীতের মতো আগামী নির্বাচনেও তারা তাদের দক্ষতার পরিচয় দেবেন।

 

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তার প্রতি আমরা সন্মান জানাব। রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন, তারা কর্মজীবনে দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা করি, আগামীতেও তারা দক্ষতার পরিচয় দেবেন।’

 

সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

সূত্র: বাংলা ট্রিবিউন