সদ্য প্রকাশিত
খেলা

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন ম্যাথুস

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন ম্যাথুস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকতে পারলেন না অ্যাঞ্জেলো ম্যাথুস। হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেলেন তিনি। রবিবার শ্রীলঙ্কা ক্রিকেট এ খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার তিন ম্যাচের এ সিরিজের জন্য দল ঘোষণা করা হবে, একইদিন ম্যাথুসের স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত অধিনায়কের নাম জানা যাবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের ম্যাচে চোট পান ম্যাথুস। এর পর ফিরে যান দেশে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দলের দায়িত্ব নেন দিনেশ চান্দিমাল। তবে ওয়ানডে দলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পান উপুল থারাঙ্গা।

ম্যাথুস ছিটকে যাওয়ায় তাই অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব নির্বাচনে দ্বিধান্বিত হয়ে পড়েছে শ্রীলঙ্কার নির্বাচকরা। কারণ চান্দিমাল ও থারাঙ্গা কেউই টি-টোয়েন্টিতে ফর্মে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চান্দিমাল অপরাজিত ৬, ২২ ও ৫ রান করেন। থারাঙ্গা খেলেন শেষ ম্যাচটি, যেখানে ১১ বলে করেন ২০ রান। দক্ষিণ আফ্রিকা সফরের কোনও ফরম্যাটে একটিও ফিফটি পাননি দুজনের কেউ।

সূত্র: ক্রিকইনফো