সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

বাঘায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি 

নিউজ ডেস্ক২১ মে ২০২২২ মিনিট পড়া
বাঘায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি 


 বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি  হয়েছে। উপজেলার বাউসা ও আড়ানী এলাকায় এ ঝড়ে বেশি ক্ষতি হয়েছে। শনিবার ২১ মে ভোর ৪টার দিকে কালবৈশাখী ঝড় এই তান্ডব চালায়। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে এবং তার ছিড়ে পড়ে এই এলাকা প্রায় ১০/১২ ঘন্টা বিদ্যুতবিহীন ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে পশ্চিম থেকে উপজেলার আড়ানী ও বাউসা ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড গতিতে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এই ঝড়ের তান্ডবে আম, লিচু, কলা, পেঁপেসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ে বাউসা ইউনিয়নের বাউসা কাচারীপাড়া ও অমরপুর গ্রামে কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে এবং প্রায় ২০টি স্থানে তার ছিড়ে পড়েছে।

যানা যায়, পীরগাছা গ্রামের নাজিনা বেগম তার দুটি মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিল। ভোররাতে প্রচন্ড ঝড়ে তার ঘরের উপর গাছ ভেঙ্গে তারা পড়ে আটকা পড়ে। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে। তার টিনের ঘর সম্পূর্ণ ভেঙ্গে গেছে।

বাঘা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুমির কুমার দত্ত জানান, ঝড়ে কয়েকটি বিদ্যুতের খুটি ভেঙ্গে গেছে। এছাড়া প্রায় ২০টি স্থানে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার কারনে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, ক্ষতির পরিমান এ মূহুর্তে বলা যাচ্ছে না। আমরা সরেজমিন গিয়ে প্রতিবেদন করবো । তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ক্ষতিগ্রস্থ আবেদন করলে তাদের সহায়তা প্রদান করা হবে।

এস/আই