সদ্য প্রকাশিত
খেলা

দক্ষিণ আফ্রিকার পরিকল্পনায় নতুন টি-টোয়েন্টি লিগ

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দক্ষিণ আফ্রিকার পরিকল্পনায় নতুন টি-টোয়েন্টি লিগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৮টি টি-টোয়েন্টি দলের নাম চেয়ে দরপত্র ছেড়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। কারণ নতুন একটি টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করছে তারা, যেটা হবে এ বছরের শেষদিকে।

প্রতিযোগিতাটি হবে বিশ্বের অন্য বড় টি-টোয়েন্টি টুর্নামেন্টের মতো করেই। এক্ষেত্রে আইপিএল, বিবিএল, সিপিএল ও বিপিএলের উদাহরণ দেওয়া যায়। তবে বর্তমানে দেশের ছয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ইভেন্ট থেকে সম্পূর্ণ আলাদা একটি আয়োজন হবে।

দলগুলোর বিদেশি মালিকানা খুঁজছে সিএসএ এবং বিজ্ঞপ্তিগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্রে প্রচার করা হয়েছে। এর মধ্যে ভারতীয় কয়েকটি দৈনিকের প্রথম পাতায় জায়গা পেয়েছে বিজ্ঞপ্তি। জানা গেছে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ক্রিকেট সংস্থা এরই মধ্যে বিভিন্ন স্পন্সরদের আগ্রহ জানতে পেরেছে।

প্রাথমিকভাবে এ টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণ ধার্য করা হয়েছে নভেম্বর-ডিসেম্বরে, ফাইনাল হবে দক্ষিণ আফ্রিকার সরকারি ছুটির দিন ১৬ ডিসেম্বর। তবে উদ্বোধনী আসরটির চূড়ান্ত সূচি নির্ভর করছে ভারতের বিপক্ষে জাতীয় দলের পূর্ণাঙ্গ সিরিজের উপর।

সূত্র: বাংলা ট্রিবিউন