জাতীয়

ঢাকায় ফাঁকা রাস্তা, দুই ঘণ্টার পথ এখন ৩০ মিনিটেই পার

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২২২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা নগরীতে বসবাসকারী জনসংখ্যার বিপুলসংখ্যক মানুষ গ্রামে চলে যাচ্ছে। উদ্দেশ্য পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করা। মূলত গত বুধবার থেকে মানুষের গ্রামে ফেরা শুরু হয়েছে। গত এই চার দিনে ট্রেন, বাস, লঞ্চ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানে প্রায় ৫০ লাখ মানুষ ঢাকা ছেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ফাঁকা হচ্ছে ঢাঁকা। ঢাকার রাস্তাগুলোও এখন অনেকটাই কার্যত ফাঁকা হয়ে পড়েছে। আজ ও আগামীকাল একবারেই ফাঁকা হয়ে যাবে চিরচেনা এই ব্যস্ত নগরী।

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, মূল সড়কের গণপরিবহনে যাত্রীর চাপ কমে গেছে। সাধারণ সময়ের মতো ব্যস্ততম রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, মহাখালী, গাবতলী, আসাদ গেট, মিরপুর, পল্টন মোড়, শাহবাগ, গুলিস্তান, জিরো পয়েন্ট, মতিঝিল, কাকরাইল এমনকি মৌচাকেও চিরচেনা যানজট নেই। যেখানে আগে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যেতে দুই ঘণ্টা লাগত। সেখানে গত দুই দিন ধরে ৩০ মিনিটে যাওয়া যাচ্ছে বলে জানান বাসচালক ও তার সহযোগীরা।

সদরঘাট থেকে-উত্তরা যাতায়াতকারী ভিক্টর পরিবহনের জসীম উদ্দিন নামের এক হেলপার বলেন, দুই দিন ধরে আগের মতো যাত্রী হয় না। তবে রাস্তায় তেমন যানজট নেই। আগে যে পথ দুই থেকে তিনটা ঘণ্টা লাগত এখন আধাঘণ্টায় যাওয়া যাচ্ছে।

তুরাগ পরিবহনটি সায়েদাবাদ থেকে গাজীপুরের টঙ্গী স্টেশনে যাতায়াত করে। এই পরিবহনের লিয়াকত নামের এক চালক জানান, এখন জ্যাম নাই। যাত্রীও নেই আগের মতো। এভাবে চালিয়ে পোষাবে না। সূত্রঃ কালের কণ্ঠ

ট্যাগ: