সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় সোলায়মান হোসেন ছলে (৫২) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন-মধইল সড়কের যুগিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দক্ষিণ কাশিপুর যুগিপাড়া গ্রামের কৃষি শ্রমিক সোলায়মান হোসেন ছলে (৫২) আগ্রাদ্বিগুন-মধইল সড়কের যুগিপাড়া নামক স্থানে রাস্তায় পড়ে থাকা খড় সংগ্রহ করছিল। এ সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই  মারা যায়।  সোলায়মান হোসেন ওই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। সে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। ছলেমান অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এস/আই