সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৬০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বগুড়া জেলার কাহালু উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করায় এক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১৩ এপ্রিল) বগুড়ার বিএসটিআই জেলা অফিসের প্রকৌশলী জুনায়েদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে বুধবার দুপুরের দিকে বগুড়া জেলার কাহালু উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় ‘মেসার্স ভাই ভাই লাচ্ছা সেমাই ফ্যাক্টরী’ ৬০ হাজার টাকা জরিমাো করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়ার কাহালুর  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।এসময় বিএসটিআই বগুড়ার জেলা অফিসের সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান ও পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জি/আর

ট্যাগ: