সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত
নিহত এনজিও কর্মকর্তা। ফাইল ছবি
নিহত এনজিও কর্মকর্তা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটাপড়ে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৫)। তিনি বেসরকারি সংস্থা আশা’র রাজশাহীর উপশহর শাখার ব্যবস্থাপক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তালতলী গ্রামে। তিনি রাজশাহী শহরের সুফিয়ানের মোড় এলাকায় ভাড়া থাকতেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুর হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। ইফতারের ঠিক আগ মূহুর্তে ফারুক হোসেন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিংটি পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যুও (ইউডি) মামলা হয়েছে।

এএইচ/এস