রাজশাহী

বাঘায় ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে স্কুলশিক্ষিকার মত্যৃ

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২২১ মিনিট পড়া


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় নাসরিন আক্তার নুপুর (৪২) নামের স্কুলশিক্ষিকার ডায়েরিয়ায় আক্রান্তে মত্যৃ হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নাসরিন আক্তার নুপুর উপজেলার দিঘা মাষ্টার পাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী ও লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন। তার ডায়েরিয়ায় আক্রান্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী।

পরিবার সূত্রে জানা গেছে, নাসরিন আক্তার নুপুর শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়ে। তার সাথে বমি ও ডায়েরিয়া দেখা দেয়। তাকে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা অবস্থায় রামেক হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে রোববার সকাল সাড়ে ১০ টার মারা যান। তার স্বামী জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার ৫ বছরের একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে রয়েছে। তাকে বাদ আছর দিঘা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের টিএইচএ রাসে আহম্মেদ বলেন, ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তার অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এস/আই