সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

শাজাহানপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
শাজাহানপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ঘটনাস্থলে কেউ মারা যায়নি। তবে আহত হয়েছে অন্তত ৮ জন। আহতের মধ্যে দুজন গুরুতর।

আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নয়মাইল স্ট্যান্ডে হানিফ এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৫৫) নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৩৩২৪) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ৮ জন আহত হয়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ