জাতীয়

ঝিনাইদহে ট্রাক উল্টে নিহত ৫: আহত ১

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালি নামক স্থানে ট্রাক উল্টে খাদে পড়ে ৫ জন কচু ব্যবসায়ী নিহত ও এক জন আহত হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটে।

 

আহত ও নিহতদেরকে কোটচাদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

 

মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, চুয়াডাঙ্গার জীবননগরের উথলি বাজার থেকে মুখিকচু ক্রয় করে ট্রাক নিয়ে ব্যবসায়ীরা খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ৯ টার দিকে ট্রাকটি ঝিনাইদহের মহেশপুর-কালীগঞ্জ সড়কের কাটাখালি নামক স্থানে পৌছালে সামনের চাকা ফেটে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা ৫ জন ব্যবসায়ী নিহত হয়। এ সময় আব্দুস সাত্তার নামের অপর এক ব্যবসায়ী আহত হয়।

 

মহেশপুর ও কোটচাদপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিহত ও আহতদের উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 
কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: দিপক পাল নিহত ও আহত এর খবরের সত্যতা সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেন।

স/শ