সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির লুঙ্গির ভাজে মিললো ১২ পিচ এ্যাম্পুল

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২২১ মিনিট পড়া
প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির লুঙ্গির ভাজে মিললো ১২ পিচ এ্যাম্পুল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এ্যাম্পুলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফরমের উত্তরপাশ থেকে ১২ পিচ নেশার এ্যাম্পুলসহ তাকে আটক করা হয়।

আটকে এনামুল হক (৪৮) নওগাঁ সদরের চকগোবিন্দ গ্রামের বদর মোল্লার ছেলে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই মাদক কারবারির লুঙ্গির ভাজে রাখা ১২ পিচ নেশার এ্যাম্পুল ইঞ্জেকশন পাওয়া যায়। সন্ধ্যায় আটক আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

জি/আর