নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একটি ব্যবসাপ্রতিষ্ঠান সব মিলে চার লাখ সাত হাজার ও অপরটিতে ১৩ হাজার টাকা। দুই ব্যবসাপ্রতিষ্ঠান মিলে প্রায় চার লাখ ২০ হাজার টাকার নগদ অর্থসহ মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা।
গতকাল রোববার রাতের কোন এক সময় নগরীর গৌরহাঙ্গা গেটার রোড রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের পাশের শাহ মখদুম টায়ার অ্যান্ড ভালকানাইজিং সপ ও রুকু ভ্যারাইটি ষ্টোরে এই দোকান দু’টিতে চুরির ঘটনা ঘটে। সকালে নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ করা হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
শাহ মখদুম টায়ার অ্যান্ড ভালকানাইজিং সপ এর বিক্রেতা নাইমুদ্দিন সিল্কসিটিনিউজকে জানায়, প্রতিদিনের মত গতকাল রোববার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। আজ সকালে এসে দেখে দোকানের তালা খোলা ও ভেতরের জিনিসপত্র সব অগোছালো। দোকানে রাখা ছোট-বড় মিলে ২৫টা টায়ারগুলো নাই। সেগুলোও নাই।

তিনি সিল্কসিটিনিউজকে আরো বলেন, দোকানের ক্যাশে রাথা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। আর চেক বইগুলো নিচে ফেলে রেখে গেছে। এই দোকানে ৯টি বড় টায়ার যার প্রতিটির মূল্য ২৩ হাজার টাকা করে দুই লাখ ৭ হাজার। আর ছোট টায়ারের প্রতিটির মূল্য ৫ হাজার টাকা করে ৮০ হাজার টাকা। আর নগদ এক লাখ ২০ হাজার টাকা মিলে চার লাখ সাত হাজার টাকার চুরি হয়েছে।
একই এলাকার পাশের দোকান রুকু ভ্যারাইটি ষ্টোরে বিক্রেতা শরিফুল ইসলাম সিল্কসিটিনিউজকে বলেন, আমি সকালে বাড়িতেই ছিলাম। এখান থেকে আমাকে ফোন দিয়ে বলে তোমার দোকানে চুরি হয়েছে। আমি এসে দেখি দোকানের দুইটি তালা খোলা। পরে ভেতরে গিয়ে দেখি নগর ১৩ হাজার টাকা চুরি হয়েছে। সকালে বোয়ালিয়া থানায় গিয়ে জানানো হলে পুলিশ এসে দেখে গেছে।
বোয়ালিয়া থানার এসআই প্রদীপ সিল্কসিটিনিউজকে বলেন, ঘটান আমরা ঘটাস্থল পরিদর্শন করেছি। বিষয়টা দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর কিছুদিন আগে একই এলাকার ইব্রাহীম মটরস ও তার পাশের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই দোকানের নগর টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। পরে দুই দোকানের মালিক বোয়ালিয়া থানায় অভিযোগ করেন।
স/আ









