সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
দীর্ঘদিন পর একাদশে ফিরে গোল করলেন ও করালেন শোয়াইনস্টাইগার৷রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে দুরন্ত জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷উইগ্যান অ্যাথলেটিককে ৪-০ উড়িয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠল হোসে মোরিনহোর দল৷
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্ম ফুটবল খেলে ম্যান ইউ৷ যদিও প্রথমার্ধে একটি মাত্র গোল পায় রুনিরা৷কিন্তু দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে উইগ্যানের বিরুদ্ধে সহজ জয় পায় তারা। বল নিয়ন্ত্রণে একাধিপত্য থাকলেও গোল পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রুনিদের৷প্রথমার্ধে শোয়াইনস্টাইগারের ক্রস থেকে নিখুঁত হেডে বল লক্ষ্যে পৌঁছে দেন ফেলাইনি। ঠিক এক বছর পর ম্যান ইউ-র একাদশে ঠাঁই পান শোয়াইনস্টাইগার।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় তারা করা গোলটিও তারা পায় হেড থেকে। মার্সিয়ালের বাড়ানো বলে মাথা ছোঁয়ান ক্রিস স্মলিং। আর৭৪ মিনিটে মার্সিয়ালের বাড়নো বল প্লেসিং শটে জালে জড়ান হেনরিখ মাখিতারিয়ান। আর ৮১তম মিনিটে উইগ্যানের কফিনে শেষ পেরেকটি পুতে দেন শোয়াইনস্টাইগার। গোলমুখ থেকে বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন এই জার্মান মিডফিল্ডার।











