নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ডিস মালিক সমিতি এক ঘন্টায় জন্য ডিস বন্ধ করে দিয়ে আন্দোলন করেছেন। সন্ধ্যা ৭ থেকে রাত ৮ পর্যন্ত ডিস বন্ধ রাখেন তারা। এতে করে এ সময়ে গোটা রাজশাহী লাখ লাখ মানুষ টেলিভিশন দেখা থেকে বঞ্চিত হয়েছেন। সন্ধ্যা ৭ টার পর কোন চ্যানেল খুজেঁ পাওয়া যায়নি। গত শনিবার থেকেই এভাবে আন্দোলন শুরু করেন রাজশাহীর ডিস লাইন মালিকরা।

আবার আটটার সময় থেকে স্বাভাবিক হয় ডিস লাইন। তবে নিউ উত্তরা কমিউনিকেশনের ডিস লাইনের গ্রাহকরা এখনো বিদেশি কোনো চ্যানেল দেখতে পাচ্ছেন না। ফলে খবর এবং খেলা দেখাসহ ভারতীয় সিরিয়ালগুলোও দেখা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার গ্রাহক। গত বৃহস্পতিবার বিকেলে নিউ উত্তরা কমিউনিকেশনের কার্যালয়ে র্যাবের ভ্রাম্যমান আদালত হানা দিয়ে অবৈধভাবে চ্যানেল চালানোর অভিযোগ সাতজনকে এক বছরের কারাদণ্ড দেন।
এছাড়াও ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করেন। এর পর থেকেই নিউ উত্তরা কমিউনিকেশনের আওতায় সব টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়। একদিন পরে দেশিয় চ্যানেলগুেলোতে সম্প্রচার শুরু হলেও এখন পর্যন্ত বিদেশি চ্যানেলগুলো বন্ধ রয়েছে।
অভিযোগ রয়েছে, নিউ উত্তরা কমিউনিকেশন অবৈধভাবে চ্যানেল চালানোর জন্য মাসে অন্তত ৩৫ লাখ টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করেন। তবে র্যাবের অভিযানের তাদের সমস্ত যন্ত্রপাতি জব্দ করায় তাদের বিদেশি সব চ্যানেল বন্ধ হয়ে গেছে।
এদিকে রবিবার সন্ধ্যার পর এক ঘন্টা ডিস লাইনের সম্প্রচার বন্ধ থাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ গ্রাহকের মাঝে।
ওবাইদুর রহমান বাবু নামের এক গ্রাহক তার ফেসবুকে লিখেছেন, ‘রাজশাহীতে ডিস মালিক সমিতি এক ঘন্টায় জন্য ডিস বন্ধ করে দিয়েছে। সন্ধ্যা ৭ থেকে রাত ৮ পর্যন্ত ডিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা । এজন্য সন্ধ্যা ৭ টার পর কোন চ্যানেল খুজেঁ পাওয়া যাচ্ছে না।
দুনিয়াতে আর কত কি দেখা লাগবে?









