সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

জনগণকে বাইরে রেখেই নির্বাচন করতে চায় আ.লীগ: খসরু

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
জনগণকে বাইরে রেখেই নির্বাচন করতে চায় আ.লীগ: খসরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সার্চ কমিটি গঠনের পর জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করতে আওয়ামী লীগ  নির্বাচনি প্রজেক্ট হাতে নিয়েছে।’ শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র সংঘ সেমিনারটির আয়োজন করে।

 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাছাই কমিটির জন্য বিএনপি নাম দিয়ে এসেছিল। গঠিত কমিটিতে তার প্রতিফলন ঘটেনি। বিতর্কে পড়ে এখন তারা আবার নাম চাইছেন। এটা লোক দেখানো ছাড়া আর কিছু নয়।’

 

আওয়ামী লীগের এমন আচরণের সমালোচরা করে আমির খসরু মাহমুদ চৌধুরী  বলেন, ‘আজ নিরপেক্ষ লোক খুঁজে পেতে কষ্ট হচ্ছে কেন? নিরপেক্ষ লোকের অভাব নেই, অভাব হচ্ছে সদিচ্ছার। উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ আবারও দেশের জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।’

 

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে বিএনপির নয়, বাংলাদেশের জনগণের প্রতিপক্ষ হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস।  এই সন্ত্রাসতো নাগরিকরা মোকাবিলা করতে পারে না। এমনকি রাজনৈতিক শক্তির পক্ষেও রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবিলা করা যায় না।’

 

আয়োজক সংগঠনের সভাপতি শেখ সোহেল মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন