সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

শ্রমিক দলের ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক আদমদীঘির লায়ন ফরিদ

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
শ্রমিক দলের ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক আদমদীঘির লায়ন ফরিদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটিতে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাসিন্দা লায়ন ফরিদ আহমেদকে ১ নম্বর যুগ্ম আহবায়ক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানিয় নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এর আগে সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান কমিটির অনুমোদন করেছেন বলে জানানো হয়।

লায়ন ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাজী শাহ আলম রাজাকে আহ্বায়ক, তাকে ১ নম্বর যুগ্ম আহবায়ক এবং মো. কামরুল জামানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, ঘোষিত কমিটি গণমাধ্যমে প্রচার হওয়ায় মঙ্গলবার সকাল থেকে তার জন্মস্থান বগুড়ার আদমদীঘি ও সান্তাহার পৌর শহরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে মুঠোফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারের এজন্য সকলের দোয়া চেয়েছেন।