সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

কাটাখালীতে পিকআপ উল্টে দুইজন নিহত 

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
কাটাখালীতে পিকআপ উল্টে দুইজন নিহত 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কাটাখালীতে পিকআপ ভ্যান উল্টে দুইজনের মৃত্যুূ হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাটাখালীর মুসলিমের মোড়স্থ নুরুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নওগাঁ জেলার পত্মীতলা উপঝেলার কাঞ্চন গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে মো. বারিক হোসেন ও  একই গ্রামের মো. বারিক হোসেনের ছেলে মো. রিমন হোসেন(১৬)।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, শনিবার দিবাগত রাতে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ (রাজ মেট্রো ন-১১-০২৫৫) রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। এই ঘটনায় কাটাখালী থানায় একটি অপমৃত্যৃর (ইউডি) মামলা হয়েছে।

এএইচ/এস