রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল অনুমানিক ১২ টার দিকে রেলস্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাণীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান।
নিহতরা হলেন-আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার মেয়ে ৫ বছর বয়সি শিশু নুরজাহান।

এ ঘটনা প্রসঙ্গে রাণীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, বৃহস্পতিবার সকাল ১১ টা ৫০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তারা।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জি/আর










