সদ্য প্রকাশিত
খেলা

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব দেয় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই)। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। বাংলাদেশের জন্য তারা একটি প্রস্তুতি ম্যাচও রেখেছে। শুক্রবার বিসিসিআইয়ের পাঠানো এক ই-মেইল বার্তা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে গুঞ্জন শোনা গিয়েছিল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারে হায়দরাবাদ রঞ্জি দল। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তকর্তারাও তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু প্রস্তুতি ম্যাচে হায়দরাবাদ রঞ্জি দল খেলছে না বাংলাদেশের বিপক্ষে।

একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। আগামী ফেব্রুয়ারি মাসের ৫ ও ৬ তারিখ জিমখানায় ভারত ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।
এরপর ৭ ও ৮ তারিখ অনুশীলনের পর ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ।

ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের দেশে ফিরে আসার কথা রয়েছে।

সূত্র: রাইজিংবিডি