সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
আদমদীঘিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগীতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু প্রদর্শনীর উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মাহবুবা হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, থানার ওসি জালাল উদ্দীন, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

প্রদর্শনীতে ৩২টি স্টলে উপজেলার কৃষি উদ্যোক্তা, খামারি, এনজিও সংস্থা ও ভেটেরনারি ফার্মেসিগুলো অংশ নেয়। অতিথিবৃন্দরা প্রাণী সম্পদ স্টল পরিদর্শন করেন। স্টলে বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, গাভি, গাড়ল, ঘোড়া, মহিষ ও ষাঁড়সহ অন্যান্য উৎপাদিত পণ্য প্রদর্শনীতে শোভা পায়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এএইচ/এস