সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

লালপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
লালপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে । রবিবার (১৩ ফ্রেরুয়ারি) দুপুুরের দিকে লালপুরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইঞ্জিনটি লাইনচ্যুত অবস্থায় রয়েছে।

জানা যায়, এদিন দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী উত্তরা এক্সেপ্রেস ট্রেনটি আব্দুলপুর এসে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইঞ্জিন কেটে ঘুরানোর সময় লাইনচ্যুত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার ইমদাদুল ইসলাম বলেন, ‘চালক সিগন্যাল অমান্য করার কারণে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

এ বিষয়ে চালক শহিদুল আলম বলেন, ‘সহকারী চালক ইঞ্জিন কেটে নিয়ে আসার পথে এই ঘটনা ঘটিয়েছে।’

জি/আর