সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
খেলা

জীবদ্দশায় মেসির মতো কাউকে দেখেননি ম্যারাডোনা

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
জীবদ্দশায় মেসির মতো কাউকে দেখেননি ম্যারাডোনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিয়েগো ম্যারাডোনার মুখে লিওনেল মেসি নানা সময়ে নানাভাবে প্রকাশ পায়। বিশ্বজয়ী অধিনায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঝেমধ্যে প্রশংসায় ভাসালেও কখনও তাকে বলেন ব্যক্তিত্বহীন, কখনও অধিনায়ক হিসেবে অপরিপক্ব, কখনও বা দ্বিধাগ্রস্ত। তবে মেসিকে নিয়ে সর্বশেষ বক্তব্যে প্রশংসার বাধ ভাঙলেন ম্যারাডোনা। তার মতে, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর মতো দ্যুতি ছড়াতে আর কাউকে দেখেননি তিনি।

সম্প্রতি মেসি তার ফর্মের তুঙ্গে আছেন। প্রায় সব ম্যাচেই বার্সেলোনার জার্সিতে গোল করছেন তিনি। দলকে কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে সামনে থেকে অবদান রাখছেন ২৯ বছর বয়সী। স্বাভাবিকভাবে ভক্তদের কাছে এখন প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি। কিন্তু দেশবাসীর মন কী সেভাবে জয় করতে পারছেন মেসি? প্রশ্নটা থেকেই যায়।

ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়ার পরদিন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বানানো মেসির ব্রোঞ্জের মূর্তিটিকে ভাঙা দেখা গেছে। বোঝাই যায় দেশের সেরা ফরোয়ার্ডকে এখনও মেনে নিতে পারেন না কেউ কেউ। আর তাদের উদ্দেশ্য করেই ম্যারাডোনা এক সাক্ষাতকারে বলেছেন, ‘একটিও বিশ্বকাপ না জেতার কারণে মেসিকে যারা মেনে নিতে পারে না আমি একেবারেই তাদের সহ্য করতে পারি না। আমার ৫৬ বছরের জীবনে তার মতো কাউকে দেখিনি আমি।’

মেসি ও দলের বাজে পারফরম্যান্সের কারণে শিরোপা খরায় ভুগছে আর্জেন্টিনা- এটা মানতে নারাজ দুইবারের বিশ্বজয়ী ম্যারাডোনা। বরং মাঠের বাইরের সমস্যাগুলোকে মূল কারণ মনে করেন তিনি। এক্ষেত্রে তার ইঙ্গিত আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের দিকে।

সূত্র: বাংলা ট্রিবিউন