সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ভুটভুটির ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নীলকুঠি মোড়ে  নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩৭)। তিনি প্রসাদপুর ইউনিয়নের মটগাড়ি গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ঘটনার দিন সকাল সোয়া ৭ টার দিকে ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে সুতিরহাটে যাবার সময় উপজেলার নীলকুঠি মোড়ে  নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ভুটভুটি সজোরে সাইকেল আরোহী বাবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি ছিঁটকে পাকা মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, খবরটি জেনে ঘটনাস্থলে উপপরির্শক আমিনুল ইসলাম-২ সহ পুলিশ সদস্যদের পাঠিয়ে ভুটভুটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে  ভুটভুটি চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার কোন মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জি/আর