সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
খেলা

ছিটকে গেলেন স্মিথ, নিউজিল্যান্ডে অধিনায়ক কে?

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ছিটকে গেলেন স্মিথ, নিউজিল্যান্ডে অধিনায়ক কে?

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ছিটকে গেলেন স্টিভেন স্মিথ। অ্যাঙ্কেলের চোটের কারণে নিউজিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক।

অ্যাডিলেডে শুক্রবার সকালে স্মিথ সাংবাদিকদের বলেন, ‘এক ঘণ্টা আগে সিদ্ধান্ত হয়েছে যে, আমি নিউজিল্যান্ড সিরিজে থাকছি না। আমার বাঁ অ্যাঙ্কেলের মেডিয়াল লিগামেন্টে চোট আছে। সেরে উঠতে ৭-১০ দিন সময় লাগবে। আমি প্রথম ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারব না, দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগেও সম্ভাবনা নেই। সুতরাং তারা চিন্তা করেছে ভারত সফরের আগে আমাকে বিশ্রাম দেওয়ার সুযোগ এটা।’

স্মিথের চোটে খানিকটা সমস্যায় পড়েন গেলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কারণ নিউজিল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দেবেন কে? ফেব্রুয়ারির শেষ দিকে ভারর সফর। সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে তাই ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তার জায়গায় দলে এসেছেন অ্যারন ফিঞ্চ।

নিউজিল্যান্ড সফরে এখনো স্মিথের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আজকের মধ্যেই এটি চূড়ান্ত করবেন তারা। এদিন তারা অধিনায়কও ঠিক করে দেবেন। কিন্তু কাকে অধিনায়ক করা হবে? ওয়ার্নারকে আবার দলে ডাকা হবে নাকি ফিঞ্চ কিংবা অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে?

সূত্র: রাইজিংবিডি