সদ্য প্রকাশিত
খেলা

র‌্যাংকিংয়ে বাংলাদেশের পেছনেই পাকিস্তান

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
র‌্যাংকিংয়ে বাংলাদেশের পেছনেই পাকিস্তান

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই হওয়ার লক্ষ্যে পাকিস্তানের অবস্থান নড়বড়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অসহায় আত্মসমর্পণই করে আজহার আলীর দল। রেটিং পয়েন্টেও কোনো উন্নতি করতে পারেনি। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সপ্তম স্থানধারী বাংলাদেশের পেছনেই তাদের অবস্থান।

 

এ বছরের ৩০ সেপ্টেম্বরের টিম র‌্যাংকিংয়ে আয়োজক ইংল্যান্ডের সঙ্গে শীর্ষ সাতটি দল সরাসরি ওয়ার্ল্ডকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আট নম্বরে থাকা পাকিস্তান হুমকির মুখেই! আগের মতোই বাংলাদেশ থেকে দুই পয়েন্ট পিছিয়ে ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা।

 

১২তম ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে ২০১৯ সালের ৩০ মে। ফাইনাল ১৫ জুলাই। তার আগে ক্রিকেট বিশ্বের চোখ থাকবে ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ের দিকে। এদিকে, আগামী জুনে যুক্তরাজ্যে বসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। যেখানে র‌্যাংকিংয়ের শীর্ষ আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে।

 

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ভারতের ১ রেটিং পয়েন্ট বেড়েছে। ইংলিশদের অপরিবর্তিত।

ওয়ানডে টিম র‌্যাংকিং:
১। অস্ট্রেলিয়া ১২০ (-) রেটিং পয়েন্ট
২। দক্ষিণ আফ্রিকা ১১৬
৩। ভারত ১১২ (+১)
৪। নিউজিল্যান্ড ১১১
৫। ইংল্যান্ড ১০৭ (-)
৬। শ্রীলঙ্কা ১০১
৭। বাংলাদেশ ৯১
৮। পাকিস্তান ৮৯ (-)
৯। ওয়েস্ট ইন্ডিজ ৮৭
১০। আফগানিস্তান ৫২

সূত্র: বাংলা নিউজ