সদ্য প্রকাশিত
এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের
খেলা

ভারত সফরে ধুঁকতে হবে অস্ট্রেলিয়াকে

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ভারত সফরে ধুঁকতে হবে অস্ট্রেলিয়াকে

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারত সফরে ধুঁকতে হবে অস্ট্রেলিয়াকে, এমনটি মনে করছেন অজিদের সাবেক দলপতি রিকি পন্টিং। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরে যাবে অজিরা।

 

পন্টিং অজিদের আসন্ন সিরিজ প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমে জানান, ‘আমি মনে করি ভারত সফরটি অস্ট্রেলিয়ার জন্য বেশ কঠিন একটি সফর হবে। প্রতিটি দল সেখানে গিয়ে ধুঁকতে থাকে। সফরকারী দলগুলোর জন্য ভারতীয় কন্ডিশন আর উইকেট সত্যিই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আগের থেকেও এখন বেশি করে উইকেট গুলো স্বাগতিকদের জন্যই তৈরি হয়ে থাকে।’

 

পন্টিং আরও যোগ করে বলেন, ‘উপমহাদেশের উইকেট গুলো তাদের জন্যই শ্রেয়। লক্ষ্য করে দেখবেন শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়াকে ধুঁকতে হয়েছে। ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। বর্তমানে ভারত এক নম্বর দল। তাদের মাটিতে আরও ধুঁকতে হবে ছেলেদের।’

 

সাদা পোশাকে মোটেই স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। লঙ্কানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ সিরিজ হেরেছিল। আসন্ন ভারত সিরিজে সিরিজ জয় না করতে পারলেও অজি স্কোয়াড এই সফর থেকে বেশ অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করেন পন্টিং।

 

আগামী ২৩ ফেব্রুয়ারি পুনেতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অজিরা। ০৪ মার্চ বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচ খেলে আগামী ১৬ মার্চ তৃতীয় টেস্টে রাঁচিতে মুখোমুখি হবে দুই দল। সফরের শেষ ম্যাচটি আগামী ২৫ মার্চ, ধর্মশালায়।

সূত্র: বাংলা নিউজ