সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
খেলা

ইংলিশ স্পিনারের সেরা একাদশে সাকিব

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইংলিশ স্পিনারের সেরা একাদশে সাকিব

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান সেরা ওয়ানডে একাদশ সাজিয়েছেন। সেখানে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

বর্তমান ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করে সোয়ান তার সেরা ওয়ানডে একাদশ সাজিয়েছেন।

 

সাকিবকে তার সেরা ওয়ানডে একাদশে রাখা প্রসঙ্গে সোয়ান জানান, ‘সাকিব দুর্দান্ত এক ওয়ানডে ক্রিকেটার। ওয়ানডেতে দারুণ এক বোলার। আর সে ব্যাট হাতের বেশ ভালো।’

 

সোয়ানের সেরা ওয়ানডে একাদশে নেই কোনো পাকিস্তানি ক্রিকেটার। সুযোগ হয়নি নিউজিল্যান্ড ক্রিকেটারের। সর্বোচ্চ ৫ ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়া থেকে। দুইজন রয়েছেন দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের সাকিব ছাড়া একজন করে জায়গা পেয়েছে ভারত, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ থেকে।

 

সোয়ানের সেরা ওয়ানডে একাদশ: ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বেন স্টোকস, সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, সুনিল নারাইন ও মিচেল স্টার্ক।

সূত্র: বাংলা নিউজ