সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

বিয়ের দু‘মাস পর সড়কে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
বিয়ের দু‘মাস পর সড়কে প্রাণ গেল যুবকের

বড়াইগ্রাম প্রতিনিধি:

বিয়ের দু‘মাস না যেতেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন নাটোরের বড়াইগ্রামের এক যুবক। শনিবার (২৯ জানুয়ারি) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কেে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবেকের নাম আশরাফুল ইসলাম (২২)। তিনি বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসাহাক প্রামাণিকের ছেলে। দুর্ঘটনার দু‘মাস আগে তার বিয়ে হয়েছিল।

জানা যায়, রাত ৮টার দিকে আশরাফুল বনপাড়া থেকে বাসায় ফিরছিলেন। পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতিরপাড়ে পৌঁছলে রাতে পুকুরের মাটি টানার কাজে নিয়োজিত একটি ইঞ্জিনচালিত ট্রাক্টর ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে আশরাফুলসহ পাঁচজন আহত হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশরাফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জি/আর